প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৫
- ফাইনাল মডেল টেস্ট: ৪টি
- প্রিন্টেড সলভ শীট: ৪টি
- বিষয়ভিত্তিক সাজেশন ক্লাস: ৪টি (রেকর্ডেড)
- বিষয়ভিত্তিক সলভ ক্লাস: ৪টি (রেকর্ডেড)
- সার্বক্ষণিক Q&A সার্ভিস
- কোর্স শুরু: ৭ এপ্রিল, ২০২৬
৬ষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা জানো, খুব শীঘ্রই তোমাদের ৫ম শ্রেণির স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু যেহেতু ৫ম শ্রেণি শেষ করে কয়েক মাস পেরিয়ে গেছে, তাই এখন বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটাও হতে হবে একটু বেশি স্ট্র্যাটেজিক ও গোছনো। অর্থাৎ শুধু সিলেবাস শেষ করলেই হবে না; এখন প্রয়োজন সঠিক প্রশ্নধারায় অনুশীলন, নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করা, ভুলত্রুটি সংশোধন করা এবং একটি গোছানো চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। আর এই লক্ষ্যকে সামনে রেখেই উদ্ভাস-উন্মেষ নিয়ে এসেছে “প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৫ ফাইনাল মডেল টেস্ট” কোর্স।
এই কোর্সে থাকছে ৪টি ফাইনাল মডেল টেস্ট, যাতে শিক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অনুরূপ পরিবেশে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারে। পাশাপাশি প্রতিটি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষার জন্য থাকবে মোট ৪টি প্রিন্টেড সলভ শিট। এছাড়াও থাকছে ৪টি বিষয়ভিত্তিক সাজেশন ক্লাস (রেকর্ডেড) এবং ৪টি বিষয়ভিত্তিক সলভ ক্লাস (রেকর্ডেড), যাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো সহজে রিভিশন দেওয়া যায় এবং পুরো সিলেবাস আরও সহজে কমপ্লিট করা সম্ভব হয়। এছাড়াও তোমাদের যেকোনো সময় যেকোনো ডাউট সলভিং এর জন্য থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস।
এছাড়াও শিক্ষার্থীদের প্রতিটি উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে, ফলে তারা নিজেদের ভুল, দুর্বলতা ও উন্নতির জায়গাগুলো স্পষ্টভাবে বুঝতে পারবে। আর প্রতিটি পরীক্ষার পর প্রকাশ করা হবে সম্মিলিত মেধাতালিকা, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে সহায়তা করবে।
► কোর্স বিবরণী:
► কোর্স ফি: ১৫০০/- (অফার ডিসকাউন্ট ৫০০/-)
► কোর্স শুরু: ৭ এপ্রিল, ২০২৬